এবারও এগিয়ে ছাত্রীরা

সময়ের আলো অনলাইন

জাতীয়

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ফলাফলে ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৩৩৭

2019-12-31T14:10:01+00:00
2019-12-31T14:27:43+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
এবারও এগিয়ে ছাত্রীরা
জিপিএ-৫
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ২:১০ পিএম  আপডেট: ৩১.১২.২০১৯ ২:২৭ পিএম  (ভিজিট : ৬১৯)
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ফলাফলে  ছাত্রদের চেয়ে ১৩ হাজার ৩৩৭ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে গণভবনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশের সময় এতথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৭৮ হাজার ৪২৯ জন, যা গত বছর ছিল ৬৮ হাজার ৯৫ জন। ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন। যেখানে জিপিএ-৫ পেয়েছে মোট ৪৫ হাজার ৮৮৩ ছাত্রী, যা গতবছর ছিল ৩৯ হাজার ৯০৫ জন। গতবারের তুলনায় এবার ছাত্রীদের জিপিএ-৫ বেড়েছে ৫ হাজার ৯৭৮টি।  

অন্যদিকে, এবছর ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৫৪৬ জন, যা গতবছর ছিল ২৮ হাজার ১৯০ জন। ছাত্রদের জিপিও-৫ বেড়েছে গতবারের তুলনায় ৪ হাজার ৩৫৬টি।

ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১ দশমিক ৬১ ভাগ বেশি পাস করেছে। এছাড়া আরও কয়েকটি সূচকেও ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভালো ফলাফল করেছে।

এর আগে, সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এরপর বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবছর ১৭ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় দেশব্যাপী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। একই সময় অনুষ্ঠিত জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: