প্রাথমিকে পাস ৯৫.৫০ শতাংশ, ইবতেদায়িতে ৯৫.৯৬ শতাংশ

সময়ের আলো অনলাইন

জাতীয়

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার

2019-12-31T13:50:11+00:00
2019-12-31T13:50:11+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়
প্রাথমিকে পাস ৯৫.৫০ শতাংশ, ইবতেদায়িতে ৯৫.৯৬ শতাংশ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১:৫০ পিএম   (ভিজিট : ৬১৬)
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।

মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের এই তথ্য তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এর আগে সকালে গণভবনে পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিল ১৭ নভেম্বর। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ।


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: