সার্ক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে

শিক্ষার আলো ডেস্ক

শিক্ষার আলো

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক তার সদস্য আটটি দেশের শিক্ষার্থীদের বিশ^মানের শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে দিতে

2020-02-01T00:00:00+00:00
2020-02-01T00:00:00+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষার আলো
সার্ক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে
শিক্ষার আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম   (ভিজিট : ৩৯৩)
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক তার সদস্য আটটি দেশের শিক্ষার্থীদের বিশ^মানের শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে দিতে প্রতিষ্ঠা করে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সার্ক বিশ^বিদ্যালয় হিসেবেই অধিক পরিচিত। সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সার্কভুক্ত আট দেশের শিক্ষার্থীরা। এ বিশ^বিদ্যালয়ে অধ্যয়ন করছেন বাংলাদেশের বহুসংখ্যক শিক্ষার্থী। যে কারও জন্য মাস্টার্স কিংবা পিএইচডি ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে এখান থেকে।
‘সীমানাহীন জ্ঞান’ এই সেøাগান নিয়ে ২০১০ সালের আগস্টে মাসে ইকোনমিক্স ও কম্পিউটার সাইন্স, এই দুই বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম দিয়ে বিশ^বিদ্যালয়ের একাডেমিক যাত্রা শুরু হয়। নয়াদিল্লির ক‚টনৈতিক এলাকা চাণক্যপুরীর আকবর ভবনে অবস্থিত ক্যাম্পাস।
প্রথমে দুটি বিষয়ে মাস্টার্স কোর্স দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে কম্পিউটার সাইন্স, বায়োটেকনোলজি, ডেভেলপমেন্ট ইকোনমিকস, আইন, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্কসহ মোট আট বিষয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে।
একই দিনে আটটি সার্কভুক্ত দেশে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি দেশ থেকে বিষয় অনুযায়ী সুযোগ প্রাপ্তদের ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়।
প্রতিবছর জুলাই-আগস্টে শিক্ষাবর্ষ শুরু হয়। প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার আবেদন চলে মার্চে মাসের
পুরোটা জুড়ে। আবেদনের সব খবরাখবর    ইউনিভার্সিটির   ওয়েবসাইট
(িি.িংধঁ.রহঃ) ও সার্কের আটটি দেশের রিজিওনাল অফিসের
মাধ্যমে প্রত্যেকটি দেশের পত্রিকায় প্রকাশিত হয়।

Loading...
Loading...
শিক্ষার আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: