শাবিন শাহরিয়ার চিত্রপ্রদর্শনী ‘জলরং-ব্যঞ্জনা’ শুরু হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক শাবিন শাহরিয়ারের একক চিত্র প্রদর্শনী ‘জলরং-ব্যঞ্জনা’র আয়োজন করা হয়েছে।আগামী শুক্রবার (১

2024-02-27T23:33:51+00:00
2024-02-27T23:45:40+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সাহিত্য
শাবিন শাহরিয়ার চিত্রপ্রদর্শনী ‘জলরং-ব্যঞ্জনা’ শুরু হচ্ছে শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৩ পিএম  আপডেট: ২৭.০২.২০২৪ ১১:৪৫ পিএম
শাবিন শাহরিয়ার চিত্রপ্রদর্শনী ‘জলরং-ব্যঞ্জনা’ শুরু হচ্ছে শুক্রবার
রাজধানীর ধানমন্ডিতে সফিউদ্দীন শিল্পালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক শাবিন শাহরিয়ারের একক চিত্র প্রদর্শনী ‘জলরং-ব্যঞ্জনা’র আয়োজন করা হয়েছে। 

আগামী শুক্রবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে, চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘জলরং-ব্যঞ্জনা’ প্রদর্শন করা যাবে।

সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমেরিটাস অধ্যাপক শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক শিল্পী হামিদুজ্জামান খান, কথাশিল্পী ও মনোচিকিৎসক অধ্যাপক মামুন হুসাইন, গবেষক-অনুবাদক অধ্যাপক সফিকুন্নবী সামাদী, গবেষক-শিল্পসমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। 

এ প্রদর্শনীর বিষয়ে শাবিন শাহরিয়ার বলেন, এ বিষয়ে  ছবি আঁকার খুব জনপ্রিয় একটি মাধ্যম জলরং। জলে রং গুলিয়ে সাদা কাগজে ছড়িয়ে দিলেই এক ধরনের ব্যঞ্জনা সৃষ্টি হয়। জলরং-কাগজের এই নান্দনিক সম্পর্ক আমার শিল্পীসত্বাকে সব সময় আলোড়িত করেছে। জলরঙে ছবি আঁকার ভেতর দিয়ে উপলব্ধি করি ব্যক্তি আমি ও শিল্পী আমির এক উপভোগ্য আলাপন। উভয়েই কাগজে গড়তে থাকা জলরংকে কেন্দ্র করে রং-রেখা-টেক্চারের এক আনন্দময় ভ্রমণে মত্ত হয়ে উঠি। আমার ছবিগুলো মূলত সেই ভ্রমণেরই অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা ভাগ করে নিতে এই প্রদর্শনী।

জলরঙের যে প্রাতিষ্ঠানিকতা, প্রচলিত ব্যকরণ, আমি শিল্পীর স্বাধীনতায় সানন্দে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি অনেক ছবিতে। যা একান্ত নিজের ভালোলাগা থেকে। ছন্দহীন ছন্দ, ছন্দময় ছন্দ দুটোই আমাকে তাড়িত করেছে। তবে আঙ্গিক যাই হোক বারবার প্রকৃতিই আমার আশ্রয় এবং অবলম্বন হয়ে উঠেছে। বিশেষ করে সমতল উত্তরবঙ্গের নিসর্গ ও ষড়ঋতুর বৈচিত্র। এ আয়োজন আমার ষষ্ঠ একক প্রদর্শনী হলেও জলরং মাধ্যমে প্রথম।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: