শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদ জামাত

সময়ের আলো অনলাইন

ইসলাম

করোনাভাইরাসের বিস্তার রোধে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে হচ্ছে না ১৯৩তম ঈদুল আজহার জামাত।শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক

2020-07-31T19:54:15+00:00
2020-07-31T19:54:15+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলাম
শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদ জামাত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৪৮৫)
করোনাভাইরাসের বিস্তার রোধে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে হচ্ছে না ১৯৩তম ঈদুল আজহার জামাত।

শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। করোনার ভয়াবহতাও দিন দিন বাড়ছে। তাই মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ১৯৩তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।

তিনি জানান, ঈদুল আজহার জামাত বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে করোনাভাইরাসের কারণে প্রথমবার গত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার ১৯৩ তম ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।

জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত। বাসস

Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: