ধর্মীয় কাজে বাধা দিয়ে সরকার নিজের বিপদ ডেকে আনছে : জুনায়েদ বাবুনগরী

সময়ের আলো অনলাইন

ইসলাম

সরকার সীরাত কনফারেন্স, ওয়াজ মাহফিলসহ ধর্মীয় কাজে বাধা দিয়ে নিজের বিপদ ডেকে আনছে। আজ আমার ও মাওলানা মামুনুল হকের তিনটি

2020-11-19T21:06:13+00:00
2020-11-19T21:11:08+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলাম
ধর্মীয় কাজে বাধা দিয়ে সরকার নিজের বিপদ ডেকে আনছে : জুনায়েদ বাবুনগরী
সময়ের আলো অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০, ৯:০৬ পিএম  আপডেট: ১৯.১১.২০২০ ৯:১১ পিএম  (ভিজিট : ৫৯৬)
সরকার সীরাত কনফারেন্স, ওয়াজ মাহফিলসহ ধর্মীয় কাজে বাধা দিয়ে নিজের বিপদ ডেকে আনছে। আজ আমার ও মাওলানা মামুনুল হকের তিনটি প্রোগ্রাম সরকার বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই, আমরা সরকারের শত্রু নই। যারা সরকারের নামে ওয়াজ মাহফিলসহ ধর্মীয় কাজে বাধা প্রদান করে, তারাই সরকারের শত্রু । হেফাজতের আন্দোলন কোনও সরকারের বিরুদ্ধে নয়। হেফাজতের আন্দোলন হলো নাস্তিক মুরতাদ ও সকল বাতিলের বিরুদ্ধে। তাই সরকারের আমাদের বিষয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি আজ বাদ আসর ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে ঐতিহাসিক সাত মসজিদ চত্ত্বরে তাৎক্ষণিকভাবে আয়োজিত সমাবেশে এ কথা বলেন ।

উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জামিয়া মোহম্মাদিয়ার প্রিন্সিপাল ও হেফাজত উপদেষ্টা মাওলানা আবুল কালাম, হেফাজতের নায়েবে আমীর মাওলানা মাহফুজুল হক, হেফাজতের  যুগ্ম মুহাসচিব মাওলানা মামুনুল হক, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মোহতামিম মাওলানা ফারুক আহমাদ, হেফাজতের সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, সহকারী সংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, সহাকরী প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, সহকারী অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা যোবায়ের, মাওলানা মাহমুদুর রহমানসহ  ইত্তেফাকভুক্ত মাদরাসাসমূহের মোহতামিমবৃন্দ।

তিনি আরও বলেন, হেফাজত ইসলাম অতীতেও ইসলামের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও ইসলামের পক্ষে কাজ করে যাবে। হেফাজত  কখনো কোনো বাতিলের সাথে আপোস করেনি। ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ।


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: