স্বাস্থ্যবিধি মেনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হবে : ধর্ম সচিব

সময়ের আলো অনলাইন

ইসলাম

স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে।মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে

2020-10-13T21:24:10+00:00
2020-10-13T21:24:10+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলাম
স্বাস্থ্যবিধি মেনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হবে : ধর্ম সচিব
সময়ের আলো অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৯:২৪ পিএম   (ভিজিট : ৬৬৯)
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে।

মঙ্গলবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে অনলাইলে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি একথা বলেন।

ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচী প্রণয়ণ এবং তা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় ধর্ম সচিব জানান, কভিড-১৯ করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হবে। এক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং পক্ষকালব্যাপী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচী গ্রহণ করা হবে।

এছাড়াও সভায় সারাদেশে হযরত মোহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও প্রযুক্তির মাধ্যমে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। শিশু একাডেমী কর্তৃক শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন করবে। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভার্চুয়াল এ আন্তঃমন্ত্রণালয় সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বাসস

Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: