টঙ্গীতে জোড় ইজতেমা শুরু

সময়ের আলো অনলাইন

ইসলাম

টঙ্গীর তুরাগ নদীর তীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানে দু দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে

2020-12-18T11:33:50+00:00
2020-12-18T11:33:50+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলাম
টঙ্গীতে জোড় ইজতেমা শুরু
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০, ১১:৩৩ এএম   (ভিজিট : ৪৭০)
টঙ্গীর তুরাগ নদীর তীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানে দু দিনের জোড় ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে  মাওলানা যোবায়েরের অনুসারীদের পরামর্শমূলক এ ইজতেমা শুরু হয়। ময়দানের উত্তর পাশে মুন্নু কটন টেক্সটাইলস মিলসের পাশে অবস্থিত টিনসেডে জোড় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে  চারটি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।’

জানা গেছে, ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম শুরা-ই-নেজামের তত্ত্বাবধানে ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি হাফেজ মাওলানা যোবায়ের আহম্মেদের অনুসারীরা এ জোড় ইজতেমায় অংশ নিয়েছেন। ইতোমধ্যে পাকিস্তান ও ভারতের চিল্লাধারী মুসল্লিরা ময়দানে অবস্থান নিয়েছেন।

Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: