কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বোর্ডের

সময়ের আলো অনলাইন

ইসলাম

কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড। আজ (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল

2020-08-17T17:03:49+00:00
2020-08-17T17:30:09+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
ইসলাম
কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বোর্ডের
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৫:০৩ পিএম  আপডেট: ১৭.০৮.২০২০ ৫:৩০ পিএম  (ভিজিট : ৬২৭)
কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড। আজ (সোমবার) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেয় কওমি মাদ্রাসার অন্যতম এ বোর্ডটি।

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘কোভিড-১৯ এর কারণে কওমি মাদরাসা বন্ধ ছিল, মাদরাসা খোলার ব্যাপারে জাতীয় দ্বীনি মাদরাসা বোর্ডের পক্ষ থেকে আমরা গত ২ জুলাই আবেদন করেছিলাম। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের জানান, ১২ জুলাই থেকে হিফজ বিভাগ চালু হবে। ওই আবেদনের মধ্যে কিতাব বিভাগ চালু করারও অনুমতিও চাওয়া হয়েছে। এটা যেহেতু তখন হয়নি। এজন্য আমরা আবার যোগাযোগ করে মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবার একটা আবেদন পাঠালাম।’

তিনি বলেন, ‘উনি (মন্ত্রিপরিষদ সচিব) এটা গ্রহণ করলেন। আমাদের উনি বলেন, আমি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মেসেজ দেয়ার চেষ্টা করব।’

‘এই কিতাব বিভাগ চালু করার পরও ইনশাআল্লাহ এমন কোনো রিপোর্ট আপনারা পাবেন বলে আশা করি না। আশা করি ভালোই হবে। আরেকটা জিনিস আমরা বলব কোরাআনে কারিমের তেলাওয়াতের সাথে সাথে যথন হাদিসের পড়া চালু হবে আল্লাহ তা’য়ালা কোভিড-১৯ পুরোপুরি দূর করে দেবেন ইনশাআল্লাহ।’

এ সময় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সহ-সভাপতি মুশতাক আহমদ, মহাসচিব মুফতি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: