রোকেয়ার ভাস্কর্য ‌‌‘আলোকবর্তিকা’ উন্মোচন

শহর নগর

ষ রংপুর প্রতিনিধিরংপুর নগরীর শালবন ইন্দ্রিরা মোড়ে বেগম রোকেয়ার ভাস্কর্য আলোকবর্তিকার উন্মোচন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বেগম রোকেয়ার জন্ম

2020-12-10T23:03:00+00:00
2020-12-10T23:03:00+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শহর নগর
রোকেয়ার ভাস্কর্য ‌‌‘আলোকবর্তিকা’ উন্মোচন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ১১:০৩ পিএম 
ষ রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর শালবন ইন্দ্রিরা মোড়ে বেগম রোকেয়ার ভাস্কর্য আলোকবর্তিকার উন্মোচন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বেগম রোকেয়ার জন্ম ও প্রয়াণ দিবসে ভাস্কর অনীক রেজার হাতেই লাল কাপড়ে মোড়ানো রোকেয়ার ভাস্করটি উন্মোচন করা হয়। তবে কোনো জমকালো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভাস্কর্যটি উন্মুক্ত করা হয়নি। কিছুটা দায়সারাভাবে ছোট পরিসরে ভাস্কর্য উন্মোচনের আয়োজনে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তির দেখা না মিললেও ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষক ও স্থানীয় সংস্কৃতিকর্মী এবং কবি-সাহিত্যিকরা।
উন্মোচন পূর্বে আলোচনায় বক্তব্য রাখেনÑ লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, কবি ও অধ্যাপক শাহ সুলতান তালুকদার, সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, সহকারী অধ্যাপক এআইএম মুসা, সহকারী অধ্যাপক অনিমা বর্মণ, সহযোগী অধ্যাপক মাহফিজুল আলম সুজন, কবি ও প্রকাশক মাসুদ রানা শাকিল প্রমুখ।
রংপুর সিটি করপোরেশনের (রসিক) অর্থায়নে রোকেয়ার ভাস্কর্য নির্মিত হলেও ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে তাদের কোনো কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে দেখা যায়নি। এ নিয়ে অনুষ্ঠানে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন অতিথিরা। এ ব্যাপারে ভাস্কর অনীক রেজা বলেন, ভাস্কর্য নির্মাণকাজ শেষে এটি উদ্বোধনের জন্য সিটি মেয়র মোস্তাফিজার রহমান, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। কিন্তু তারা আমাকে এটি উন্মোচন করতে অনুমতি দিয়েছে। অনুষ্ঠানে তাদের কারও না আসার ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারবেন না বলে তিনি জানান।
উন্মোচিত পাথর-কংক্রিটের ভেতর থেকে বের হয়ে আসা আলোকিত রোকেয়ার এই ভাস্কর্যের নামকরণ আলোকবর্তিকা। রসিকের ১৫ লাখ টাকা অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণ হয়েছে। এর উচ্চতা মাটি থেকে ২০ ফিট। এর মধ্যে শুধু পাথর-কংক্রিট থেকে বেরিয়ে আসা রোকেয়ার অবয়ব লম্বায় প্রায় ১২ ফিট। সমাজ পরিবর্তনে শিক্ষার শক্তি নিয়ে বেরিয়ে আসা রোকেয়ার এই ভাস্কর্যটিতে জন্ম-মৃত্যু সন উল্লেখসহ তার লেখা কিছু বই ও বাণী রয়েছে।
রসিক সূত্রে জানা গেছে, বিগত সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর আমলে বেগম রোকেয়ার ভাস্কর্য নির্মাণকাজের উদ্বোধন হয়েছিল। এরপর ধীরগতিতে চলা নির্মাণকাজ হঠাৎ বন্ধ হয়ে যায়। মাটি থেকে শুধু উঁচু বেদি তৈরির পরে কয়েকটি ইটের পিলার ছাড়া তখন আর কিছুই ছিল না। অযত্ন অবহেলায় পড়ে
থাকা বেদিটি ভরে ছিল ধুলোবালি আর বিভিন্ন ফেস্টুন পোস্টারে। মুখ থুবড়ে পড়ে থাকা সেই বেদিটি দেখে হতাশ হয়েছিল স্থানীয় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা। বিভিন্ন মহল থেকে তখন ওই ভাস্কর্য নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি জোরালো হয়ে উঠে। অবশেষে বছর তিনেক বন্ধ থাকার পর আবারও শুরু হয় নির্মাণকাজ। সেই নির্মাণকাজের সমাপ্তি শেষে বুধবার বেলা ১১টায় বেগম রোকেয়া দিবসেই উন্মুক্ত করা হয় ভাস্কর্য ‘আলোকবর্তিকা’।
বেগম রোকেয়া দিবস পালন : বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তার জন্মভূমি রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন, রংপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, বেগম রাকেয়া স্মৃতি কেন্দ্র, বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি কলেজ, পায়রাবন্দ বিআরএম বালিকা বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, আরডিআরএস বাংলাদেশসহ রাজনৈতিক সংগঠন ও ক্লাব। এ সময় জাতীয় পতাকা উত্তোলন ও স্থানীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনাদর্শ ও কর্মময় জীবনের ওপর রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে অনলাইনভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া কলেজ মাঠে দুপুর ১২টায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, রংপুর পুলিশ সুপার বিপিএম (বার) বিপ্লব কুমার সরকারসহ স্থানীয়ভাবে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জার রহমান, বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপপরিচালক আব্দুল্যাহ আল ফারুক, পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ একরামুল হক, রনজিনা সাবেরা।
এদিকে দিবসটি পালনে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপপরিচালক আব্দুল্যাহ আল ফারুকের সভাপতিত্বে স্মৃতি কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আলহাজ একরামুল হক, রাজু আহাম্মেদ, রফিকুল ইসলাম দুলাল, মোদাব্বের হোসেন টমাস। বিগত বছরের মতো তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত না হলেও রোকেয়া অনুরাগী মানুষের পদচারণা কম ছিল না।
১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দমুরাদপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। পর্দার আড়ালে থেকে শিক্ষা লাভ করেন তিনি। কম বয়সেই রোকেয়ার বিয়ে হয় খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সঙ্গে। ১৯১০ সালের দিকে কলকাতায় চলে যান রোকেয়া। ২৮ বছর বয়সে স্বামী হারান তিনি। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতার সোদপুরে বেগম রোকেয়া মাত্র ৫২ বছর বয়সে মারা যান। সেখানেই তাকে সমাহিত করা হয়। মহীয়সী বেগম রোকেয়া তার জীবদ্দশায় নারী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়াসহ মতিচুর, সুলতানার স্বপ্ন, অর্ধাঙ্গী, অবরোধবাসিনী বই লিখেছেন।
Advertisement
Loading...
Loading...
শহর নগর- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: