সিএমএসডির ৬ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শহর নগর

ষ নিজস্ব প্রতিবেদকদেশে করোনা সংক্রমণের শুরুতেই চিকিৎসক ও নার্সদের নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ৬ কর্মকর্তাসহ ৭

2020-12-30T22:15:00+00:00
2020-12-30T22:15:00+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শহর নগর
সিএমএসডির ৬ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নকল এন৯৫ মাস্ক সরবরাহ
প্রকাশ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০, ১০:১৫ পিএম   (ভিজিট : ২৬৩)
ষ নিজস্ব প্রতিবেদক
দেশে করোনা সংক্রমণের শুরুতেই চিকিৎসক ও নার্সদের নকল এন৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) ৬ কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাস্ক কেলেঙ্কারিতে আরও একাধিক মামলা হতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর উপপরিচালক মো. নূরুল হুদা বাদী হয়ে মামলা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মামলার আসামি সিএমএসডির ৬ কর্মকর্তা হলেনÑ উপপরিচালক ডা. জাকির হোসেন, সহকারী পরিচালক (স্টোরেজ অ‌্যান্ড ডিস্ট্রিবিউশন) ডা. শাহজাহান সরকার, চিফ কো-অর্ডিনেটর ও ডেস্ক অফিসার জিয়াউল হক, ডেস্ক অফিসার (বর্তমানে মেডিক্যাল অফিসার, জামালপুর) সাব্বির আহমেদ, স্টোর অফিসার (পিআরএল ভোগরত) কবির আহমেদ এবং সিনিয়র স্টোর কিপার ইউসুফ ফকির। মামলার অন্য আসামি হলেন জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। মামলা দায়ের করার পরপরই জেএমআই গ্রুপের চেয়ারম‌্যান আবদুর রাজ্জাককে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম।
মামলার এজাহারে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের চিকিৎসা করার জন্য ডাক্তার-নার্স এবং অন্যদের সুরক্ষায় এন৯৫ মাস্ক সরবরাহের জন্য জেএমআই গ্রুপের সঙ্গে চুক্তি করেছিল সরকার। এরই পরিপ্রেক্ষিতে জেএমআই গ্রুপ এন৯৫ মাস্কের নামে ২০ হাজার ৬১০টি মাস্ক সরবরাহ করে। পরে দেখা যায়, ওই মাস্কগুলো প্রকৃতপক্ষে এন৯৫ মাস্ক নয়।

Loading...
Loading...
শহর নগর- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: