দেশে ইসলামি সংগীতাঙ্গানে জনপ্রিয় একটি নাম holytune বা ‘হলিটিউন’। ইসলামি সংগীতের গোছালো কনটেন্ট যে কয়টি চ্যানেলে পাওয়া যায়, তাদের মধ্যে হলিটিউন অন্যতম। চার মিলিয়ন ছুঁইছুঁই সাবস্ক্রাইবার নিয়ে সঙ্গীতপ্রিয় দর্শকদের নিয়মিত মাতিয়ে রাখছে চ্যানেলটি।
ধারণা করা হয়- এরচেয়ে বেশি সাবস্ক্রাইবসমৃদ্ধ ইসলামি সংগীতের কোন চ্যানেল বাংলাদেশে নেই। এ চ্যানেলে বিশেষভাবে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামি সংগীতের শিল্পীগোষ্ঠি কলরবের সংগিতশিল্পীরা। চ্যানেলটির সিইও হিসেবে রয়েছেন কলরবের সিনিয়র শিল্পী ও সহকারী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান।
চ্যানেলটির যাত্রা শুরু ২০১৬ সালে। আনুষ্ঠানিকভাবে ‘চলার পথে’ শিরোনামে মুহাম্মাদ বদরুজ্জামানের একক একটি সংগীতের মাধ্যমে চ্যানেলটির যাত্রা শুরু হয়। তারপর থেকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর সাথে একটি চুক্তির মধ্যে দিয়ে এই চ্যানেলে কলরবের সকল শিল্পীরা ইসলামি সংগীত প্রকাশ করা শুরু করেন। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে চ্যানেলটি। উন্নত ভিডিও মেকিং, মনোরম লোকেশনে দৃশ্যায়ন, শ্রুতিমধুর রেকর্ডিং ও ব্যাপক কার্যক্রমের মধ্যে দিয়ে চ্যানেলটি শ্রোতাদের হৃদয়মন জয় করা শুরু করে। যা এখন প্রায় চল্লিশ লাখ সাবস্ক্রাইবার সংখ্যায় পৌঁছেছে। এছাড়াও ইসলামি সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রেও 'হলিটিউন' পথের দিশা হিসেবে কাজ করেছে।
চ্যানেলটি সিইও বদরুজ্জামান মনে করেন, ইসলামি সংগীতের বাণিজ্যিক ব্যবহার না হলে এ ইন্ডাস্ট্রি টিকবে না। সংগীত দিয়েই সংগীতের খরচ উঠানোসহ এর সাথে সংশ্লিষ্টদের জীবন-জীবিকা পরিচালিত হলে এই ইন্ডাস্ট্রি সামনে এগুবে।
ইসলামি অনুসঙ্গের সাথে সম্পৃক্ত সকল উৎসব ও বিভিন্ন ইস্যুতেই হলিটিউন আলাদা করে সংগীত প্রকাশ করে থাকে। শ্রোতারাও বিভিন্ন ইস্যু ও উৎসবে অপেক্ষমান থাকেন হলিটিউনের সংগীতের জন্য। এ ধারা অব্যহত থাকলে হলিটিউন সাংস্কৃতিক একটি বড় পরিবর্তনের আবহ অবশ্যই তৈরি করতে পারবে।
এই ফিচার লেখা পর্যন্ত ইউটিউবে হলিটিউন চ্যানেলটি অনুসন্ধান করে দেখা গেছে চ্যানেলটিতে প্রায় ৬০০ ভিডিও কনটেন্ট আপলোড হয়েছে, যার মধ্যে প্রায় ৩০০ ভিডিও কনটেন্ট রয়েছে উন্নত ও ভালো বাজেটের মাধ্যমে করা ভিডিও কনটেন্ট। রয়েছে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের 'নিরাপদ সড়ক চাই' শিরোনামে করা আন্দোলনের পক্ষের সংগীতসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকানোর আহবানের সংগীত। হামদ, নাত, নাশিদ ও ইসলামি বিভিন্ন কনটেন্টের মধ্যে এ ধরণের সমাজমুখী গংগীতও ব্যাপকভাবে শ্রোতাপ্রিয় হয়েছে এ চ্যানেলে। চ্যানেলটিতে এসব সংগীতের ভিডিওগুলো এ পর্যন্ত প্রায় সর্বমোট '৭৩ কোটি' ভিউ। প্রতিনিয়তই যা ব্যাপকহারে বাড়ছে।