অর্ডারকৃত পণ্য অন্যের কাছে বিক্রি করা যাবে?

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : আমার একটা লেপ-তোশকের দোকান আছে। কিছু লেপ-তোশক তৈরি করে বিক্রয়ের জন্য দোকানে রেখে দিই। আবার কেউ অর্ডার দিলে

2021-12-31T07:27:15+00:00
2021-12-31T07:27:15+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইসলামের আলো
অর্ডারকৃত পণ্য অন্যের কাছে বিক্রি করা যাবে?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৭:২৭ এএম 
জিজ্ঞাসা : আমার একটা লেপ-তোশকের দোকান আছে। কিছু লেপ-তোশক তৈরি করে বিক্রয়ের জন্য দোকানে রেখে দিই। আবার কেউ অর্ডার দিলে আমি নিজের থেকে সব সরঞ্জাম দিয়ে তার পছন্দমতো লেপ-তোশক তৈরি করে দিই। মাঝেমধ্যে এমন হয়, কারও অর্ডার অনুযায়ী পণ্য তৈরি করে রাখার পর অন্য ক্রেতা এসে তা পছন্দ করে ফেলে এবং তা কেনার জন্য জোরাজুরি শুরু করে। তখন অনিচ্ছা সত্ত্বেও তার কাছে বিক্রি করতে হয়। তবে বিক্রি করার পর মূল অর্ডার দাতার জন্য সময়মতো অনুরূপ আরেকটি পণ্য বানিয়ে দিই। কয়েকদিন ধরে মনের মধ্যে খটকা লাগছে, অর্ডারদাতার জন্য পণ্য তৈরি করার পর তার অনুমতি ছাড়া অন্যজনের কাছে বিক্রি করা কি আমার জন্য বৈধ হয়? আগে এভাবে যত পণ্য বিক্রি করেছি তার অর্থ কি আমার জন্য হালাল হবে? বিষয়টি সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।

মাহবুবুর রহমান কুষ্টিয়া

জবাব : অর্ডারকৃত পণ্য প্রস্তুত করার পর অর্ডারদাতা তা দেখে চূড়ান্ত করার আগ পর্যন্ত তাতে তার মালিকানা প্রতিষ্ঠিত হয় না; বরং তা দোকানির মালিকানায় থাকে। সুতরাং এ সময় অন্য কাস্টমারের কাছে বিক্রি করে দেওয়া নাজায়েজ নয়। তখন অর্ডারদাতাকে সময়মতো অনুরূপ মানসম্পন্ন আরেকটি পণ্য বানিয়ে দিতে হবে। সুতরাং বিগত দিনে এভাবে বেচাকেনা করে থাকলে তা জায়েজ হয়েছে এবং এ বাবদ প্রাপ্ত অর্থ আপনার জন্য হালাল হয়েছে। উল্লেখ্য, দোকানির জন্য কারও অর্ডারি পণ্য অন্যত্র বিক্রি করার ক্ষেত্রে মূল শর্তই হচ্ছে সময়মতো যথাযথ মান রক্ষা করে অর্ডারদাতার জন্য তার পণ্য বানিয়ে দিতে পারা। কিন্তু যদি তা সম্ভব না হয় তা হলে অন্যত্র বিক্রি করা অন্যায় হবে। ওয়াদা ভঙ্গের গুনাহ হবে। (কিতাবুল আসল : ৩/৪৩৮; আলমাবসূত, সারাখসি : ১৫/৯০; আলমুহিতুল বুরহানি : ১০/৩৬৬; বাদায়েউস সানায়ে : ৪/৪৪৪; ফাতহুল কাদির : ৬/২৪২; ফাতাওয়া হিন্দিয়া : ৩/২০৮; রদ্দুল মুহতার : ৫/২২৪)
Advertisement
Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: