কাপড়ে প্রস্রাবের ফোঁটা লাগলে কী করবেন

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

কর্মস্থলের কারণে অনেকে নির্দিষ্ট ড্রেস ব্যবহার করেন এবং প্রস্রাবের প্রয়োজন হলে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। বসার স্থানে নাপাকি থাকে এবং

2021-12-30T03:17:57+00:00
2021-12-30T03:17:57+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ইসলামের আলো
কাপড়ে প্রস্রাবের ফোঁটা লাগলে কী করবেন
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:১৭ এএম   (ভিজিট : ৪৮৮৫)
কর্মস্থলের কারণে অনেকে নির্দিষ্ট ড্রেস ব্যবহার করেন এবং প্রস্রাবের প্রয়োজন হলে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। বসার স্থানে নাপাকি থাকে এবং অফিসের ড্রেসের কারণে অনেক সময় বসা সম্ভব হয় না। প্রস্রাবের ছিটা থেকে নিরাপদ থাকতে টিস্যু-পানিও যথারীতি ব্যবহার করেন। এরপরও দাঁড়িয়ে প্রস্রাব করার বিন্দু বিন্দু যে ফোঁটা প্যান্টে লেগে থাকে। প্রথম চেষ্টা করা, সময় একটু বেশি লাগলেও বসে প্রস্রাব করা। দাঁড়িয়ে প্রস্রাব করা সুন্নত পরিপন্থি এবং শরীরের জন্য ক্ষতিকর।

হজরত উমর (রা.) বলেন, রাসুল (সা.) আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে উমর! দাঁড়িয়ে প্রস্রাব করো না। হজরত উমর (রা.) বলেন, এরপর থেকে আমি আর কখনও দাঁড়িয়ে প্রস্রাব করিনি। (তিরমিজি : ১২)। তাই বসার স্থানে নাপাকি থাকতে পারে বা সময় বেশি লাগতে পারে এটা মনে করে দাঁড়িয়ে প্রস্রাব করা ঠিক নয়। তবে যদি কখনও বসে প্রস্রাব করতে গেলে ময়লা-আবর্জনা বা নাপাকি লাগার আশঙ্কা থাকে এবং প্রস্রাব করার মতো উপযুক্ত কোনো জায়গা বা অবস্থা না থাকে, তা হলে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। আর প্রস্রাবের বিন্দু বিন্দু ছিটা কাপড়ে কিংবা শরীরে লাগার ব্যাপারে নিশ্চিত হলেও তা ধৌত করা আবশ্যক নয়। বরং ওই অবস্থায় অজু করে নামাজ আদায় করা বৈধ; যদিও তা মাকরুহে তানজিহি। সেমতে সম্ভব হলে পূর্ণ পরিষ্কার হয়েই নামাজ আদায় করা চাই। (হেদায়া : ১/৭৭; খুলাসাতুল ফাতাওয়া : ১/৪৬; আদদুররুল মুখতার : ১/৩২৩)

/জেডও/

  বিষয়:   প্রস্রাবের ফোঁটা 


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: