ইমামকে সেজদায় পেলে মুক্তাদি রুকু দিয়ে নামাজ পড়বেন?

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

জিজ্ঞাসা : কোনো কোনো মুসল্লিকে দেখা যায়, তারা জামাতে শরিক হওয়ার সময় যদি ইমাম সাহেবকে সেজদা অবস্থায় পায়, তখন তারা

2021-12-30T03:52:32+00:00
2021-12-30T03:52:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
ইসলামের আলো
ইমামকে সেজদায় পেলে মুক্তাদি রুকু দিয়ে নামাজ পড়বেন?
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:৫২ এএম   (ভিজিট : ১৯০৭)
জিজ্ঞাসা : কোনো কোনো মুসল্লিকে দেখা যায়, তারা জামাতে শরিক হওয়ার সময় যদি ইমাম সাহেবকে সেজদা অবস্থায় পায়, তখন তারা নিজে নিজে রুকু করে ইমামের সঙ্গে সেজদায় গিয়ে শরিক হয়। জানার বিষয় হলো, তাদের এই কাজ কেমন? এতে কি কোনো সমস্যা আছে?
-আলাউদ্দীন ঢাকা

জবাব : নামাজের জামাতে শরিক হওয়ার পর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সেজদায় পেলে তাকবিরে তাহরিমার পর সরাসরি সেজদায় চলে যাবে। এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে তার নামাজই হবে না। তাই নিজে নিজে রুকু করবে না; বরং তাকবিরের পর ইমামকে যে অবস্থায় পাবে ইমামের সঙ্গে শরিক হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে, হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজে আসে, তখন ইমামকে যে অবস্থায় পায় সে যেন তাই করে। (তিরমিজি, হাদিস : ৫৯১; আলমুহিতুল বুরহানি : ২/১৩৫; হালবাতুল মুজাল্লি : ২/১২৫; ফাতাওয়া হিন্দিয়া : ১/৯১; শরহুল মুনইয়া, পৃ. ৩০৫; আলবাহরুর রায়েক : ১/৩১২)



Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: