দোয়া শেষে ‘আমিন’ বলার বিধান

ইসলামের আলো ডেস্ক

ইসলামের আলো

দোয়া একটি উত্তম আমল। রাসুল (সা.) দোয়ার কিছু নিয়ম-কানুন শিখিয়েছেন। দোয়ার শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা করা, দরুদ ও ইস্তেগফার

2021-11-15T13:31:50+00:00
2021-11-15T13:31:50+00:00
 
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ১৪ জুন ২০২৬
ইসলামের আলো
দোয়া শেষে ‘আমিন’ বলার বিধান
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১:৩১ পিএম   (ভিজিট : ৮২১)
দোয়া একটি উত্তম আমল। রাসুল (সা.) দোয়ার কিছু নিয়ম-কানুন শিখিয়েছেন। দোয়ার শুরুতে ও শেষে আল্লাহর প্রশংসা করা, দরুদ ও ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। পাশাপাশি প্রার্থিত জিনিস আল্লাহর কাছে পেশ করার পর ‘আমিন’ বলার মাধ্যমে দোয়া কবুল নিশ্চিত করা। ‘আমিন’ অর্থ হচ্ছে ‘কবুল করুন’ বা ‘সাড়া দিন’। 

যখন কেউ দোয়ার ভেতর ‘আমিন’ বলবে তখন সেটা দোয়ার মোহর হিসেবে গণ্য হবে। হজরত যুহাইর নুমাইরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘এক রাতে আমরা রাসুল (সা.)-এর সঙ্গে বের হলাম। আমরা এক ব্যক্তির পাশ দিয়ে পথ অতিক্রম করছিলাম, তখন সে দোয়ায় মশগুল ছিল। 

রাসুল (সা.) তার দোয়া শোনার জন্য দাঁড়িয়ে গেলেন এবং বললেন, এই ব্যক্তি তার দোয়া আল্লাহর দরবারে কবুল করিয়ে নিতে পারবে, যদি সে তার এই দোয়ার ওপর মোহর লাগিয়ে দেয়। 

আমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, কী জিনিস দিয়ে সে দোয়ার ওপর মোহর লাগাবে? রাসুল (সা.) বললেন, ‘আমিন’ বলার মাধ্যমে। নিশ্চয় সে যদি ‘আমিন’ বলে মোহর লাগিয়ে দেয়, অর্থাৎ দোয়ার শেষে আমিন বলে, তবে তার দোয়া কবুল হবে। 

তখন যে সাহাবি মোহর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তিনি মোনাজাতরত সাহাবির কাছে গিয়ে বললেন, হে অমুক! তুমি মোনাজাত শেষ করার আগে ‘আমিন’ বলে মোহর লাগিয়ে নিও এবং দোয়া কবুল হওয়ার সুসংবাদ গ্রহণ করো। (আবু দাউদ : ৯৩৮) 

এফএইচ


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: