বেগুনের রোল

নার্গিস আক্তার রানী

জীবন যখন যেমন

উপকরণ : ১টি বড় আকারের বেগুন, লবণ ১/২ চা চামচ, সরিষার তেল ১/২ চা চামচ, ১ কাপ মুরগির মাংসের কিমা

2021-12-28T14:16:23+00:00
2021-12-28T14:16:23+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জীবন যখন যেমন
বেগুনের রোল
নার্গিস আক্তার রানী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:১৬ পিএম 
উপকরণ : ১টি বড় আকারের বেগুন, লবণ ১/২ চা চামচ, সরিষার তেল ১/২ চা চামচ, ১ কাপ মুরগির মাংসের কিমা লবণ দিয়ে সিদ্ধ করা, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ, ১টি ডিম।

প্রস্তুত প্রণালি : প্রথমে বেগুন লম্বালম্বি পাতলা স্লাইস করে কেটে নিন। তারপর সামান্য লবণ ও সরিষার তেল দিয়ে মেখে প্যানে হালকা করে ভেজে নিন। এবার একটি বাটিতে মাংস নিয়ে তার সঙ্গে বাকি সব উপকরণ মেশান। বেগুনের স্লাইস নিয়ে তার ওপর রোল করে সস ও চিজ দিয়ে একটি বেকিং ট্রেতে বসিয়ে দিন। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে স্ট্যান্ড দিয়ে তার ওপর বেগুনের ট্রে বসিয়ে ঢাকনা দিয়ে মধ্যম আঁচে ভাপে রাখুন ২৫ মিনিট। এরপর নামিয়ে পরিবেশন করুন মজার বেগুনের রোল।

Advertisement
Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: