একাধিক শারীরিক সমস্যার সমাধানে জাফরান

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

বিশ্বের অনেক দামি একটি মসলা জাফরান। ত্বক, চুল এবং শারীরিক সুস্থতার জন্য জাফরান বেশ উপকারী। যেকোনো খাবারে জাফরান ব্যবহার করলে

2021-12-28T14:19:08+00:00
2021-12-28T14:19:08+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জীবন যখন যেমন
একাধিক শারীরিক সমস্যার সমাধানে জাফরান
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ২:১৯ পিএম 
বিশ্বের অনেক দামি একটি মসলা জাফরান। ত্বক, চুল এবং শারীরিক সুস্থতার জন্য জাফরান বেশ উপকারী। যেকোনো খাবারে জাফরান ব্যবহার করলে খাবারের স্বাদ এবং রঙ অনেক বেড়ে যায়। কেশর বা জাফরান শুধু খাবারের স্বাদ এবং রঙই বাড়ায় না। এর আরও অনেক গুণাগুণ রয়েছে। জেনে নিন জাফরানের গুণাগুণ সম্পর্কে।

জাফরানে এক ধরনের ক্যারোটিন থাকে, যাকে ক্রোসিন বলা হয়। এই ক্রোসিনের জন্য খাবারে জাফরান ব্যবহার করলে একটা উজ্জ্বল সোনালি রঙ হয়। এই ক্রোসিন শুধু খাবারে সোনালি রঙই আনে না, আমাদের শরীরের বিভিন্ন ধরনের ক্যানসার কোষ, যেমন- লিউকেমিয়া, ওভারিয়ান কারসিনোমা, কোলন অ্যাডেনোকারসিনোমা প্রভৃতি ধ্বংস করতেও সাহায্য করে। বিভিন্ন গবেষণায় জানা গেছে, জাফরান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। জাপানে পারকিনসন এবং স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বিভিন্ন অসুখে জাফরান ব্যবহার করা হয়।

শারীরিক দিক থেকে অনুন্নত মেয়েদের জন্য জাফরান খুবই উপকারী। প্রতিদিন এক চিমটে জাফরান দুধের সঙ্গে মিশিয়ে খেলে হরমোন উদ্দীপিত হয়। নিয়মিত দুধের সঙ্গে জাফরান মিশিয়ে খেলে দ্রুত ফল মেলে। ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধে এক চিমটে জাফরান মিশিয়ে খেলে আপনার ভাইটালিটি বাড়বে। ঠান্ডা লাগা, জ্বরের হাত থেকে বাঁচায় জাফরান।

পেটের বিভিন্ন সমস্যায় জাফরান বেশ কার্যকরী। হজমে সাহায্য করার পাশাপাশি গ্যাসের সমস্যা কমায় জাফরান। চটজলদি মুড ভালো করতে পারে এই মসলা। ঝলমলে সূর্যের আলোর মতোই মন ভালো করে জাফরান।
  বিষয়:   জাফরান  লাইফস্টাইল  জীবন যখন যেমন 


Advertisement
Loading...
Loading...
জীবন যখন যেমন- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: