বাংলাদেশ ছাত্রলীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর বারোটায়

2021-12-30T15:30:37+00:00
2021-12-30T18:45:22+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
বাংলাদেশ ছাত্রলীগের ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৩:৩০ পিএম  আপডেট: ৩০.১২.২০২১ ৬:৪৫ পিএম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করে সংগঠনটি।

এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এক আনন্দ মিছিল করে তারা। আনন্দ মিছিলটি রাজু ভাস্কর্যের এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীসহ এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলো।

সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, বিএনপি জোট সরকারের সময় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু এখন সারাবিশ্বের রোল মডেল বাংলাদেশ। আজকে শেখ হাসিনার উন্নয়ন দেখে একটি পক্ষের ঘুম হারাম হয়ে গিয়েছে। সেই ফখরুলরা বিভিন্নভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে খারাপ কথা বলে। এই আওয়ামী লীগকে নিয়ে যদি আপনারা খারাপ কথা বলেন, দেশের অগ্রযাত্রার পথে যদি বাধা দেয়ার চেষ্টা করেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগ একাই যথেষ্ট দাঁতভাঙা জবাব দেয়ার জন্য।

তিনি আরো বলেন, অনেক ধরণের সুশীলদের কথা আমরা শুনতে পাই, যারা রাতে টকশোর মাধ্যমে সরকার উৎখাত করার যে নীল নকশা প্রণয়ন করে তাদের উদ্দেশ্যে বলতে চাই 'আরামে তো আছেন, ঘুমান'। একটা সময় এদেশের মানুষের বাসায় বাসায় গিয়ে হত্যা করা হতো, কিন্তু এখন মানুষ রাত বিরাতে নির্বিঘ্নে ঘুরতে পারে।


এফএইচ


  বিষয়:   গণতন্ত্রের বিজয় দিবস 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: