কানে বাংলাদেশের অর্জন নিয়ে ‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’

সময়ের আলো অনলাইন

একুশে বইমেলা

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান উৎসবে অফিসিয়াল সিলেকশনে ২০২১‌ সালে বাংলাদেশের স্থান পেয়েছিল বাংলাদেশের রেহানা মারিয়াম নূর। সেই আয়োজনের

2022-03-13T17:53:11+00:00
2022-03-13T17:58:14+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
একুশে বইমেলা
কানে বাংলাদেশের অর্জন নিয়ে ‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ১৩ মার্চ, ২০২২, ৫:৫৩ পিএম  আপডেট: ১৩.০৩.২০২২ ৫:৫৮ পিএম  (ভিজিট : ৪৩৪)
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান উৎসবে অফিসিয়াল সিলেকশনে ২০২১‌ সালে বাংলাদেশের স্থান পেয়েছিল বাংলাদেশের রেহানা মারিয়াম নূর। সেই আয়োজনের সাক্ষী হওয়ার অভিজ্ঞতা থেকে একটি বই লিখেছেন টেলিভিশন সাংবাদিক পার্থ সনজয়। এর নাম ‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’ এটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায় গত ২৬ ফেব্রুয়ারি ৩০৯-৩১০ স্টলের সামনে নতুন বইটির মোড়ক উন্মোচন হয়। এতে অংশ নেন আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গোজ্যঁ, চলচ্চিত্র পরিচালক-সংগঠক সামিয়া জামান, অমর একুশে বইমেলার সদস্য সচিব ড. জালাল আহমেদ।

কানের ৭৪তম আসরে আঁ সার্তে রিগা শাখায় জায়গা পেয়ে ইতিহাস গড়ে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। তাই করোনাক্রান্ত নতুন স্বাভাবিক সময়ে ঝুঁকি ও ঝক্কি পেরিয়ে বিশ্ব চলচ্চিত্রের স্বপ্নের ঠিকানা কানসৈকতে গিয়ে প্রতিবেদন তৈরি করেন পার্থ সনজয়। এর আগে আরও তিনবার উৎসবটিতে গিয়েছিলেন তিনি। সেইসব অভিজ্ঞতাও উঠে এসেছে বইতে।

নিজের বই নিয়ে পার্থ সনজয় বলেন, ‘এটাকে কান উৎসব চলাকালীন আমার খেরোখাতায় টুকে রাখা ছোটবড় ঘটনা এবং আনন্দ-বেদনার ছবি বলা যায়। সেইসব বর্ণিল অভিজ্ঞতা আর প্রাপ্তি-অপ্রাপ্তির কথা দিনে দিনে লিখেছি। ইতিউতি ঐতিহাসিক কিছু নিদর্শন ঘুরে দেখার গল্পও আছে।’

রেহানা মরিয়ম নূর খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বইটির প্রচ্ছদ প্রকাশ করেছেন। পোস্টটিতে লেখা হয়েছে, ‘কানে রেহানা মরিয়ম নূরের গল্পগুলো যেন প্রতিটি পাঠকের হৃদয়ে পৌঁছায়।’

‘কান ডায়েরি, ওহ বাংলাদেশ!’ সম্পাদনা করেছেন পার্থ তানভীর নভেদ। বইটির প্রচ্ছদ সাজিয়েছেন শিল্পী সব্যসাচী হাজরা।

/এমএইচ/


Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: