আজ ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

একুশে বইমেলা

গণমাধ্যম, সংবাদ, সাংবাদিকতা, জনসংযোগ, ব্রান্ডিং, বিজ্ঞাপন বাজার ও গণমাধ্যম ডিরেক্টরি নিয়ে ১৭৪ পৃষ্ঠার তথ্যভিত্তিক সংকলন 'গণমাধ্যমে হাতেখড়ি' বইয়ের মোড়ক উন্মোচন

2022-03-15T03:24:11+00:00
2022-03-15T15:57:24+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
একুশে বইমেলা
আজ ‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ৩:২৪ এএম  আপডেট: ১৫.০৩.২০২২ ৩:৫৭ পিএম  (ভিজিট : ৬১৬)
গণমাধ্যম, সংবাদ, সাংবাদিকতা, জনসংযোগ, ব্রান্ডিং, বিজ্ঞাপন বাজার ও গণমাধ্যম ডিরেক্টরি নিয়ে ১৭৪ পৃষ্ঠার তথ্যভিত্তিক সংকলন 'গণমাধ্যমে হাতেখড়ি' বইয়ের মোড়ক উন্মোচন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকাল চারটায় অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে মোড়ক উন্মোচন করা হবে। 'গণমাধ্যমে হাতেখড়ি' বইটির লেখক কৃষিবিদ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালেহ মোহাম্মদ রশীদ অলক। মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

'গণমাধ্যমে হাতেখড়ি' বইটিতে গণমাধ্যম, গণমাধ্যমের ধরন, বাংলাদেশের শীর্ষ বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা, সকল টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও, শীর্ষ অনলাইন নিউজপোর্টালের মালিকের নাম ও পরিচয় রয়েছে। বইটিতে বাংলাদেশের সকল শীর্ষ গণমাধ্যমের ঠিকানা, প্রতিষ্ঠানভিত্তিক শীর্ষ কর্মকর্তাদের মোবাইল নম্বর, সকল শীর্ষ গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী, নতুন দৈনিক পত্রিকা, অনলাইন নিউজপোর্টাল, আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ, সাংবাদিকের কাজ, যোগ্যতা, ক্যারিয়ার, ক্ষেত্রসমূহ, আয়, সাংবাদিকতায় পড়াশুনা ও বিভিন্ন কোর্স, নিউজ প্রেজেন্টার, আরজে পেশা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর, ওয়েজবোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন, বিট ভিত্তিক সংগঠনের প্রাথমিক তথ্য আছে।

এ সবের পাশাপাশি বইটিতে সংবাদ কী, লেখার নিয়ম, সংবাদের উল্টো পিরামিড কাঠামো, টিভি সংবাদ তৈরির কাঠামো, ফিচার, সম্প্রচার সাংবাদিকতার পরিভাষা, বিট রিপোর্টিং, সংবাদপত্রের বিভিন্ন বিভাগ, কর্মরতদের পদবীসমূহ, জনসংযোগ, সংবাদ বিজ্ঞপ্তি লেখা ও প্রেরণের মৌলিক বিষয়, সংবাদ সম্মেলন, খবরের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদানের পদ্ধতি, মানহানি কী, মানহানি হলে আইনের আশ্রয়, ফৌজদারি আদালতে মানহানির মামলা, প্রেস কাউন্সিল-এ মামলা, চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নিয়ে সংবিধানের ৩৯তম অনুচ্ছেদের বিবরণ আছে।

বইটি সম্পর্কে লেখক বলেন, গণমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। সাংবাদিকতা, জনসংযোগ বা মিডিয়া মার্কেটিং পেশায় কেউ আসতে চাইলে তাকে জানতে হয় সেই সম্পর্কিত প্রাথমিক নানা তথ্য ও খুঁটিনাটি অনেক বিষয়, যা অনেকে চাইলেও সহজে জানতে পারে না। ব্যবসায়ীরা গণমাধ্যমকে ব্যবহার করেন নিজের পণ্য, প্রতিষ্ঠানকে বা নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে। এর জন্য গণমাধ্যম, জনসংযোগ, ব্রান্ডিং ও বিজ্ঞাপন নিয়ে তাদের জানতে হয়। গণমাধ্যম সম্পর্কে কিছু প্রাথমিক তথ্যও সবার জানা প্রয়োজন। সেই লক্ষ্যেই গণমাধ্যম স্বাক্ষরতার (মিডিয়া লিটারেসি) জন্য এই বই লেখার প্রয়াস। বাংলাদেশের মিডিয়া সংক্রান্ত প্রাথমিক তথ্যের এই সংকলন বাস্তব জীবনে গণমাধ্যমের নানাবিধ ব্যবহারে হাতেখড়িতে সহায়ক হবে।
 
বইটির লেখক কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে বিএসসি অনার্স এবং ২০১৫ সালের মাস্টার্স শেষ করে ফ্রিল্যান্স সাংবাদিকতা ও ব্র্যান্ডিং এ মনোনিবেশ করেন। ১৯৯২ সালের ৮ ডিসেম্বর ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এই কৃষিবিদ বর্তমানে "ব্রান্ডমার্ক এডভার্টাইজিং এন্ড পাবলিক রিলেশন" এর স্বত্বাধিকারী। তিনি ফ্রিলান্স সাংবাদিক ও মিডিয়া কনসালটেন্ট হিসেবেও কাজ করছেন। 'গণমাধ্যমে হাতেখড়ি' বইটি প্রকাশিত হচ্ছে আল-হামরা প্রকাশনী থেকে। বইটি বইমেলায় ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাবে।

/জেডও/

  বিষয়:   গণমাধ্যমে হাতেখড়ি 


Loading...
Loading...
একুশে বইমেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: