প্রতিদিন হাঁটার উপকারিতা

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিন নিয়ম করে হাঁটার অভ্যাস করলে অনেক রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া

2022-05-06T17:30:00+00:00
2022-05-06T17:30:00+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জীবন যখন যেমন
প্রতিদিন হাঁটার উপকারিতা
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মে, ২০২২, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৬৮১)
সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন নেই। প্রতিদিন নিয়ম করে হাঁটার অভ্যাস করলে অনেক রোগব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিদিন ১০-৩০ মিনিট পর্যন্ত হাঁটুন। সর্বদা ফিট থাকবেন এবং সেই সঙ্গে ওজনও কমবে।

* প্রতিদিন খালিপেটে জোর পায়ে ২০-২৫ মিনিট হাঁটার অভ্যাস ভুঁড়ি কমাতে সাহায্য করে। ১২-১৪ ঘণ্টা খালিপেটে থাকলে শরীরে গ্লুকোজের স্টোর তলানিতে চলে যায়। তখন হাঁটার এনার্জি দেয় ফ্যাট। কাজেই ফ্যাট কমাতে চাইলে খালিপেটে হাঁটার বিকল্প নেই। তবে ওজন খুব বেশি হলে ও হাঁটু-কোমরের অবস্থা খারাপ হলে আগে ডায়েট করে ২-৪ কেজি কমিয়ে নিতে হবে।

* প্রতিদিন হাঁটার অভ্যাস উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ঝুঁকি কমাতেও সাহায্য করে। করোনারি ধমনিতে ব্লক থাকলেও নিয়মিত হাঁটার কারণে আশপাশের ছোট রক্তনালিতে রক্ত সরবরাহ বাড়ে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

* ব্রিটিশ জার্নাল অব ক্যানসার স্টাডিতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, হাঁটার ফলে খাদ্যনালির নিম্নাংশের ক্যানসারের ঝুঁকি ২৫ শতাংশ হ্রাস পায়। দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয়। কমে যায় কোলন বা বৃহদন্ত্রের ক্যানসারের আশঙ্কাও।

* হাঁটলে মস্তিষ্কে ভালো লাগার কিছু পদার্থ এনডরফিন, ডেপোমিন, সেরোটোনিন নিঃসরণ হয়। প্রতিদিন হাঁটলে মনে ভালো লাগার অনুভূতি জাগে, মানসিক চাপবোধ কম হয়। প্রতিদিন ৩০ মিনিট করে সপ্তাহে তিন থেকে পাঁচ দিন হাঁটার ফলে বিষণ্নতার উপসর্গ ৪৭ শতাংশ হ্রাস পায়।

* স্মৃতিশক্তি বাড়াতেও ভোরের বা সন্ধ্যার হাঁটা খুব কার্যকর। নিরাপদ জায়গা দেখে পেছনে হাঁটতে পারেন। এমনকি পাশেও হাঁটতে পারেন। এতে অনভ্যস্ত মস্তিষ্কের নতুন রকমের ট্রেনিং হয় এবং তার কার্যকারিতা বাড়ে। স্মৃতিশক্তি কমার হার কমে যায়।

* প্রতিদিন দশ হাজার পদক্ষেপ বা এক ঘণ্টা হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এ ছাড়া হাঁটা হাড়কে শক্তিশালী করার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, এটি হাড়ের ঘনত্ব বাড়িয়ে তোলে। সকালে হাঁটতে হাঁটতে সূর্যের রশ্মিও শরীরে পড়ে, যার ফলে শরীর ভিটামিন-ডি পায়।

* পা ও কোমর ব্যথার মতো কিছু ব্যথা আছে শরীরে সারাক্ষণ লেগেই থাকে। দিনে নিয়ম করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে পরে আর পেইনকিলার খেতে হবে না। বিশেষ করে লোয়ার ব্যাক পেইনের রোগীদের জন্য হাঁটার বিকল্প নেই।

* হাঁটার সময় হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাসের গতি ও রক্ত সরবরাহ বাড়ে। এগুলো বেশি কার্যক্ষম থাকে। হাঁটার ফলে পেশিতে রক্ত সরবরাহ বাড়ে, ফলে পেশির শক্তি বাড়ে। শরীরের ওজন কমে, শরীর থাকে ফিট। নিজেকে মনে হয় বেশি শক্তিশালী। সার্বিকভাবে বেড়ে যায় শরীরের কার্যক্ষমতা।


  বিষয়:   হাঁটার উপকারিতা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: