গলায় মাছের কাঁটা আটকে গেলে

জীবন যখন যেমন ডেস্ক

জীবন যখন যেমন

মাছ খাওয়ার সময় একটু বেসামাল হলেই গলায় মাছের কাঁটা বিঁধবে এটা স্বাভাবিক। মাছের কাঁটা গলা থেকে নামাতে কেউ কেউ এক

2022-05-24T18:05:48+00:00
2022-05-24T18:05:48+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
জীবন যখন যেমন
গলায় মাছের কাঁটা আটকে গেলে
জীবন যখন যেমন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৬:০৫ পিএম   (ভিজিট : ৩০২)
মাছ খাওয়ার সময় একটু বেসামাল হলেই গলায় মাছের কাঁটা বিঁধবে এটা স্বাভাবিক। মাছের কাঁটা গলা থেকে নামাতে কেউ কেউ এক দলা সাদা ভাত খেয়ে থাকেন। নরম কাঁটা হলে অনেক সময় কাঁটা নেমেও যায়। এ ছাড়াও বেশ কিছু ঘরোয়া নিয়মে গলায় বিঁধে যাওয়া কাঁটা দূর করা যায়। আসুন জেনে নেওয়া যাক- 

 গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই। 

 পাকা কলা সামান্য চিবিয়ে বা চটকে নিয়ে গিলে ফেললেও একই কাজ হবে। বেশি চিবোবেন না।

 এক টুকরো পাতিলেবু নিন, তার মধ্যে ভালো করে লবণ মাখিয়ে রসটা চুষে চুষে খেয়ে ফেলুন। লেবুর অ্যাসিডিটি আর লবণের খরভাব কাঁটাকে গলিয়ে দেবে।

 এক চামচ ভিনেগার এক কাপ পানির সঙ্গে মিশিয়ে কুলি করলে বা পান করতে থাকলে তা কাটাকে দুর্বল করে ফেলে। অথবা সরাসরি এক চামচ ভিনেগার গিলে ফেললে তা অনেক সময় কাটাকে গলিয়ে দুর্বল করে ফেলে।

 জোরে জোরে ক্রমাগত দু চারটা কাশি দিলে অনেক সময় গলার পেছনের দেয়ালে আটকে থাকা মাছের কাটা, কাশির ঝাপটায় ছুটে গিয়ে সামনে চলে আসে এবং বেরিয়ে যায়।

 গলায় কাঁটা বিঁধলে খানিকটা ভাত বা পাউরুটি হাতের মুঠে চেপে চেপে টেনিস বলের মতো বানিয়ে একবারে গিলে ফেলুন। ভাত বা পাউরুটির ধাক্কায় গলায় বিঁধে থাকা কাঁটা সহজেই নেমে যাবে। 

আরএস/ 



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: