টিস্যু আর রুমাল দুটিই উপকারী। ঘাম কিংবা পানি মুছতে এই দুটির বিকল্প নেই। দেখতে ছোট হলেও এগুলোর অনেক ব্যবহার রয়েছে। সাধারণত হাসপাতাল, রেস্টুরেন্ট ও অফিসে টিস্যু ব্যবহৃত হয়। আজকাল অনেকে ঘরেও এটি ব্যবহার করেন। অন্যদিকে, রুমালের জায়গা হয় পকেট বা হ্যান্ডব্যাগে। তবে কোনটি ব্যবহার করা ভালো? স্বাস্থ্যের জন্য ভালো কোনটি?
টিস্যু আর রুমাল উভয়ের কাজই হলো সুস্থ থাকা আর জীবাণু থেকে দূরে রাখা। বিশেষজ্ঞদের মতে, সর্দি, কাশি বা ফ্লু হলে একই রুমাল ব্যবহার না করাই ভালো। এতে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়। কারণ, আক্রান্ত ব্যক্তি একই রুমাল বারবার ব্যবহার করেন। ফলে পকেট, টেবিল বা ব্যাগ যেখানেই এই রুমাল রাখা হবে সেখান থেকেই জীবাণু ছড়াবে। তাই ইনফেকশন এড়াতে রুমালের চাইতে টিস্যু ব্যবহার করাই বেশি ভালো।
রুমালের যত্নে করণীয় : একাধিকবার ব্যবহার করা যায় বলে অনেকেই রুমাল ব্যবহার করতে চান। সেক্ষেত্রে রুমালটি সঠিকভাবে পরিষ্কার করতে হবে। রুমাল ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন। প্রতিদিন রুমাল ধুয়ে দিন। অপরিষ্কার কোনো স্থানে রুমাল রাখবেন না। এতে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি।
সময়ের আলো/জেডআই