একশ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের নম্বর হলো-০৫৯৭৯৫৪।
বুধবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। তথ্যমতে, ৩ লাখ ২৫ হাজার টাকা বিজয়ী দ্বিতীয় হয়েছে ০৬৭০৪০৮ নম্বর। তৃতীয় পুরস্কার ১ লাখ টাকার করে দুটি। সেই নম্বর দুটি হলো-০২৬৪৬৪২ ও ০৮১৩৪৮০। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা বিজয়ী নম্বর দুটি হলো-০১৯৭৯৮৫ ও ০৮৬৫৯৭৪।
প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭৮টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়।
এগুলো হলো-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ, গথ, গদ, গন, গফ, গব, গম, গল,গশ গষ, গপ, গস এবং গহ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
সময়ের আলো/আরএস/