জুলাই অভ্যুত্থানে শহিদদের সম্মানে থাকছে আবু সাঈদ-মীর মুগ্ধ কর্নার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আয়োজিত

2024-12-31T06:45:47+00:00
2024-12-31T06:45:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অর্থনীতি
জুলাই অভ্যুত্থানে শহিদদের সম্মানে থাকছে আবু সাঈদ-মীর মুগ্ধ কর্নার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ এএম   (ভিজিট : ৬২৬)
জুলাই অভ্যুত্থানে শহিদদের সম্মানে থাকছে আবু সাঈদ-মীর মুগ্ধ কর্নার
আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের সম্মানে যুক্ত হচ্ছে নতুনত্ব। তৈরি হচ্ছে আবু সাঈদ ও মীর মুগ্ধ কর্নার। থাকছে অনলাইনে স্টল-প্যাভিলিয়ন বরাদ্দ কিংবা টিকেট কাটার সুবিধা। তারুণ্যের চেতনাকে প্রাধান্য দিয়ে সাজানো হচ্ছে এবারের আসর।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় পূর্বাচল নতুন শহরের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।

এরই মধ্যে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলা আয়োজনের প্রায় সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কর্মযজ্ঞ এবং শেষ সময়ের প্রস্তুতি। ভেতরের কাজ শেষে সাজানো হচ্ছে প্যাভিলিয়ন।

গত বছর নির্বাচনের কারণে ২০ দিন পিছিয়ে শুরু হওয়ায়, প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এ বছর তা কাটাতে প্রস্তুতি নিচ্ছে মেলায় অংশ নিতে যাওয়া প্রতিষ্ঠানগুলো। দেশি-বিদেশি মিলে এবার স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকছে ৩২৭টি। বাংলাদেশ বাদে সাতটি ভিন্ন দেশের মোট ১১টি প্রতিষ্ঠান অংশ নেবে এবার। ২০২৫ সালের বাণিজ্য মেলায় যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব। 

তবে অপরিবর্তিত থাকছে প্যাভিলিয়ন, স্টল বা রেস্টুরেন্টের স্পেসের ফ্লোরমূল্য বা ভাড়া। টিকেটের জন্য প্রাপ্তবয়স্কদের গুনতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকেটমূল্য অর্ধেক। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহমুদুল হাসান বলেন, এ বছর পুরো বরাদ্দ প্রক্রিয়া হয়েছে অনলাইনে। তবে গত বছরের মতো একই ফ্লোরমূল্য বা ভাড়া রাখা হয়েছে এবারও।

মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরোর প্রত্যাশা নতুনত্বের ছোঁয়ায় এ বছর আরও আকর্ষণীয় হবে বাণিজ্য মেলা। মাহমুদুল হাসান আরও বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণভাবে মেলার সার্বিক কার্যক্রম সাজানো হয়েছে। প্রথমবারের মতো এবার বাণিজ্যমেলায় প্রবেশের জন্য থাকছে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা। শিশুদের জন্য হচ্ছে প্রযুক্তিভিত্তিক শিশু পার্ক।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মেলা রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজন করা হতো। করোনার কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা হয়নি। আর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা পূর্বাচলে বিবিসিএফইসিতে আয়োজন করা হয়।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: