জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১ টাকা কমিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জ্বালানি তেলের নতুন মূল্য আগামীকাল ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি মাসে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে।
তবে প্রতি লিটার অকটেনের দাম ১২৫ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
সময়ের আলো/আরআই