শ্রমিকদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ও এনজও’র সহযোগিতা চাইলো বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রকিদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার এবং এনজিও’র সহযোগিতা চাইলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)

2024-02-13T19:10:16+00:00
2024-02-13T19:10:16+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
শ্রমিকদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ও এনজও’র সহযোগিতা চাইলো বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১০ পিএম 
শ্রমিকদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার ও এনজও’র সহযোগিতা চাইলো বিজিএমইএ
দেশের তৈরি পোশাক খাতে কর্মরত শ্রকিদের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার এবং এনজিও’র সহযোগিতা চাইলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি ফারুক হাসান। তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)  ঢাকার হোটেল লেকশোরে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তব্য প্রদানকালে এ অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ডাঃ মোঃ আখতারুজ্জামান, জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এর  লাইন ডিরেক্টর অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) এর প্রোগ্রাম ম্যানেজার ড. মফিজুল ইসলাম বুলবুল  এবং গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (গেইন) এর প্রজেক্ট ম্যানেজার জি.এম. রেজা সুমন, প্রজেক্ট ম্যানেজার ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান আরো বলেন, পোশাকশিল্প শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, পুষ্টি এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পোশাক শিল্প মালিকরা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রমিকদের কল্যাণে পোশাক কারখানাগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র, চক্ষু সেবা, ডে কেয়ার সেন্টার, ন্যায্য মূল্যের দোকান, স্কুল ও হাসপাতাল প্রভৃতি। 

এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র, মাতৃত্ব অধিকার কর্মসূচি, চোখের যত্ন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন প্রভৃতি। বিজিএমইএ ঢাকা ও গাজীপুরে আটটি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে, পাশাপাশি চট্টগ্রামে একটি হাসপাতাল আছে যা কিনা পোশাক শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে।

সময়ের আলো/এম 
Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: