ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হলো পূর্বিতা’র সাত নারী চিত্রশিল্পীর নবম যৌথ চিত্র প্রদর্শনী। ৩ দিনব্যাপী এই আয়োজনের সমাপনী হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ‘ভিভিড ডিলাইট’ শিরোনামে চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক, চিত্রশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বারক আলভী। সাত নারী শিল্পীররা হলেন- অর্পা বড়ুয়া, সুমাইয়া আহমেদ, তাহিয়া সামিন, মাহপারা মনির, সামিনা হক, শামিম আক্তার চৌধুরী (মনি) ও বিউটি সাহারা।
প্রদর্শনীতে শিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম প্রশংসা কুড়িয়েছে দর্শনার্থীদের। প্রদর্শনীতে সাতজন নারী শিল্পীর মোট ৬০টি জল, তেল ও অ্যাকরেলিক রঙ্গে আঁকা চিত্রকর্ম স্থান পায়। ‘পূর্বিতা’ একটা নারী চিত্রশিল্পী গোষ্ঠি। ডক্টর কাজী মোজ্জামেল হোসাইনের তত্ত্বাবধানে ১৯৯১ সাল থেকে তারা চিত্রাঙ্কণ আয়োজন, অঙ্কণ বিষয়ক আলোচনা, সেমিনারসহ নারী ও শিশুদের মধ্যে চিত্রকলাবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে।
সময়ের আলো/জেডআই