বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাছরিন ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। গতকাল রোববার এ চিঠিতে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করা হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন-হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী আগামী ৫ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে।
সময়ের আলো/আরএস/