চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ার এ্যাস্ট্রা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট বৃদ্ধি করেছে এয়ার এ্যাস্ট্রা। আগে ৪টি ফ্লাইট পরিচালানা করা হতো। এখন থেকে ঢাকা –

2024-09-25T19:09:39+00:00
2024-09-25T19:09:39+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ার এ্যাস্ট্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম 
চট্রগ্রাম রুটে ফ্লাইট বৃদ্ধি করছে এয়ার এ্যাস্ট্রা
যাত্রীদের সুবিধার্থে ঢাকা-চট্টগ্রাম রুটে ১টি ফ্লাইট বৃদ্ধি করেছে এয়ার এ্যাস্ট্রা। আগে ৪টি ফ্লাইট পরিচালানা করা হতো। এখন থেকে ঢাকা – চট্রগ্রাম রুটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইনসটির উপ-ব্যবস্থাপক(জনসংযোগ) সাকিব হাসান শুভ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক পরিচালনার শুরু থেকে চট্রগ্রামে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। যাত্রী চাহিদাকে মাথায় রেখে পর্যায়ক্রমে এই রুটে ফ্লাইট বৃদ্ধি করেছে এয়ারলাইনটি। সেই ধারাবাহিকতায় ১ অক্টোবর থেকে এই রুটে অতিরিক্ত একটি ফ্লাইট যুক্ত করে, প্রতিদিন ৫ টি ফ্লাইট পরিচালনা করা হবে। 

ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ফ্লাইটগুলো ছেড়ে যাবে সকাল ৭টা ৪৫ মিনিট, ১০টা ১৫মিনিট, দুপুর ২টা ১৫মিনিট, বিকেল সাড়ে ৪টা এবং রাত ৭টা ৫৫ মিনিটে, চট্টগ্রাম থেকে ঢাকা রুটে ফ্লাইটগুলো ছেড়ে আসবে সকাল ৯টা ১০ মিনিট, ১১টা ৪০মিনিট, বিকেল ৩টা ৪০মিনিট, ৫টা ৫৫মিনিট এবং রাত ৯টা ২০ মিনিটে। 

চট্টগ্রামের পাশাপাশি ঢাকা থেকে কক্সবাজার রুটে চারটি ও সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এ্যাস্ট্রা। যাত্রীরা ফ্লাইট টিকিট এয়ার এ্যাস্ট্রার ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন্ ট্রাভেল এজেন্সি থেকে ক্রয় করতে পারবেন। 

দেশের সর্বকনিষ্ঠ এয়ারলাইন হিসেবে আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (IOSA) সনদ অধিকারী বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা’র বহরে বর্তমানে চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে, যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদতম টার্বোপ্রপ এয়ারক্রাফট।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: