আগামী দুই বছরে তিন ঝুঁকিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আগামী দুই বছরের জন্য অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ঝুঁকিগুলো হচ্ছে-মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও দারিদ্র্য বৈষম্য। গতকাল মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে

2024-11-18T02:00:05+00:00
2024-11-18T02:00:05+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
অর্থনীতি
আগামী দুই বছরে তিন ঝুঁকিতে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ২:০০ এএম 
আগামী দুই বছরে তিন ঝুঁকিতে বাংলাদেশ
আগামী দুই বছরের জন্য অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ঝুঁকিগুলো হচ্ছে-মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা ও দারিদ্র্য বৈষম্য। গতকাল মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক সংলাপে এ তথ্য উপস্থাপন করা হয়। সংলাপের বিষয় ছিল, ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সংস্কার : অন্তর্বর্তী সরকারের এজেন্ডা’। 

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রবন্ধে তিনি উল্লেখ করেন, আগামী দুই বছরের জন্য সামাজিক ঝুঁকি বিবেচনায় তিনটি বিষয় অত্যন্ত গুরত্বপূর্ণ। এগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, জ্বালানি ঘাটতি, স্বাস্থ্য খাত ও সামাজিক অবক্ষয়।
তিনি তার প্রবন্ধে বাংলাদেশের ‘ডুয়িং ব্যবসা’ করার জন্য ১৭টি সমস্যা চিহ্নিত করেন। সমস্যাগুলো হচ্ছে দুর্নীতি, আমলাতন্ত্রের অদক্ষতা, বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি, আর্থিক সীমাবদ্ধতা, অপর্যাপ্ত কাঠামো, নীতির অস্থিতিশীলতা, দুর্বল শ্রমশক্তি, উচ্চ কর হার, জলবায়ু পরিবর্তন, চুরিসহ অন্যান্য অপরাধ, রাজনৈতিক অস্থিরতা, ঝুঁকিপূর্ণ জনস্বাস্থ্য ও শ্রমনীতির সীমাবদ্ধতা। 

খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, আমরা মনে করি দুর্নীতি সবসময়ই সমস্যা। বছরের পর বছর ধরে অদক্ষ আমলাতন্ত্র একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতিও সবসময় বড় চিন্তার কারণ। সংলাপে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী। এ ছাড়া বক্তব্য দেন বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক চৌধুরী, এফবিসিসিআই সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলী শামীম এহসান, ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল। 

সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। বর্তমানে সার্বিকভাবে অর্থনীতির অবস্থা খারাপ। আর অর্থনীতির বড় অনিশ্চয়তা এখন উৎপাদন খাতে।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: