ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু-পিঁয়াজ, চিনি ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে আলু, সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এই বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৫ জন কর্মকর্তার নেতৃত্বে ৫টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। আজ দেশের ৩৯টি জেলায় অধিদপ্তরের ৫৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ১১৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনসহ টাস্কফোর্স এর আওতায় সরকারি-বেসরকারি দপ্তর-সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
সময়ের আলো/এম