পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সহায়তা দেবে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশগত টেকসই উন্নয়ন, সার্কুলার ফ্যাশন, রিসাইক্লিং, জ্বালানি দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস। বাংলাদেশ পোশাক

2024-12-21T01:04:24+00:00
2024-12-21T01:04:24+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সহায়তা দেবে নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১:০৪ এএম 
পোশাক শিল্পের টেকসই উন্নয়নে সহায়তা দেবে নেদারল্যান্ডস
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পরিবেশগত টেকসই উন্নয়ন, সার্কুলার ফ্যাশন, রিসাইক্লিং, জ্বালানি দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স এসব বিষয়ে আগ্রহের কথা জানান। গতকাল ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যরা। 

বিজিএমইএ প্রশাসক আলোচনায় পোশাক শিল্পে নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তোলা এবং সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স প্রতিপালন এবং পরিবেশবান্ধব শিল্পায়নে শিল্পের অগ্রগতিগুলো তুলে ধরেন। তিনি ডাচ রাষ্ট্রদূতকে বিজিএমইএর টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ সম্পর্কে অবহিত করে বলেন, পোশাক শিল্পের জন্য একটি টেকসই এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে বিজিএমইএ উদ্ভাবন উৎসাহিতকরণ, পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ এবং আরও উৎপাদনশীলতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে শিল্পকে টেকসই রাখার প্রচেষ্টার পাশাপাশি সামাজিক, পরিবেশগত সাসটেইনেবিলিটি নিয়ে কাজ করছে।

আনোয়ার হোসেন বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বিজিএমইএ কমপ্লেক্সে টেক্সটাইল টেকনোলজি বিজনেস সেন্টারকে (টিটিবিসি) সহায়তা করার জন্য নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানান।
বিজিএমইএ প্রশাসক বাংলাদেশের পোশাক শিল্প যেন আরও জ্বালানি ও সম্পদ সাশ্রয়ী হয়ে উঠতে পারে, রিসাইক্লিং এবং অন্যান্য পরিবেশগত ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করতে পারে, সেজন্য নেদারল্যান্ডস সরকারকে জ্ঞান, প্রযুক্তি এবং তহবিল বরাদ্দ দিয়ে শিল্পকে আরও সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান। 

তিনি শীর্ষস্থানীয় ডাচ ফ্যাশন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের টেক্সটাইল, পোশাক, ফ্যাশন, ডিজাইন এবং ব্যবসা প্রভৃতি বিষয়গুলোতে আরও জ্ঞান ও দক্ষতা অর্জনের বিষয়ে নেদারল্যান্ডসের সহযোগিতা কামনা করেন। 

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গত ৫০ বছরেরও বেশি সময় নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের উন্নয়নের অংশীদার। নেদারল্যান্ডস সরকার পোশাক শিল্পসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।

Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: