তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গত চারমাসে অর্থাৎ গত সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত শিল্প, বাণিজ্যিক ও আবাসিকসহ মোট ১৬

2024-12-28T17:33:36+00:00
2024-12-28T17:33:36+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
অর্থনীতি
তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৩ পিএম 
তিতাসের ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গত চারমাসে অর্থাৎ গত সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত শিল্প, বাণিজ্যিক ও আবাসিকসহ মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস। গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত সেপ্টেম্বর থেকে বুধবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত অভিযান পরিচালনা করে ১২৮টি শিল্প, ৭৮টি বাণিজ্যিক ও ১৫ হাজার ৮৯৬টি আবাসিকসহ মোট ১৬ হাজার ১০২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩৯ হাজার ৭৬৪টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।

জানা যায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ৬ লাখ ২৬ হাজার ২৩৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪৮,৬৪,১১৯ লক্ষ টাকা। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে এবং নভেম্বর মাসে একজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: