সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

সময়ের আলো অনলাইন

রাজধানী

বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক

2024-12-30T12:46:25+00:00
2024-12-30T12:46:25+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
সময়ের আলো অনলাইন
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:৪৬ পিএম 
সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এলাকার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবস্থান নেন এবং অবরোধ করে রাখেন। এতে অংশ নেয় প্রায় কয়েকশ’ শ্রমিক। এ সময় দ্রুত বেতন পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত নভেম্বরের বেতন এখনও পরিশোধ করেনি বসুন্ধরা গার্মেন্টসের মালিকপক্ষ। এই বেতনের দাবিতে আগেও বিক্ষোভ হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শ্রমিকরা শান্ত হন। তবে এখনও বেতন পরিশোধ না হওয়ার কারণে সোমবার সকালে আবারও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে।


সময়ের আলো/এএ/
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: