ঢামেক’র পৃথক স্থান থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পৃথক জায়গা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মেয়ে নবজাতক দুটির বয়স আনুমানিক

2024-12-31T19:59:07+00:00
2024-12-31T19:59:07+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
ঢামেক’র পৃথক স্থান থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম 
ঢামেক’র পৃথক স্থান থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পৃথক জায়গা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার মেয়ে নবজাতক দুটির বয়স আনুমানিক (১ দিন)। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের নতুন ভবনের পাশ থেকে এবং বিকাল সাড়ে ৩টার দিকে জরুরি বিভাগের টয়লেটের পাশ থেকে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে হাসপাতালের নতুন ভবনের পাশে পলিথিনে মোড়ানো এক মেয়ে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। এছাড়া বিকালে জরুরি বিভাগের টয়লেটের পাশ থেকে আরও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। যাদের বয়স  আনুমানিক এক দিন।

তিনি আরও জানান, কে বা কারা মৃত অবস্থায় নবজাতকের মরদেহ দুটি ফেলে রেখে গেছে। তবে এ বিষয়ে শাহবাগ থানা পুলিশ তদন্ত কার‌্যক্রম শুরু করেছে।
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: