বিপিএল শুরুর আগে মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিপিএল ম্যাচের টিকিট কিনতে না পেরে টিকিট প্রত্যাশীদের মাঝে উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত দর্শকরা একপর্যায়ে

2024-12-30T18:45:12+00:00
2024-12-30T18:45:12+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
বিপিএল শুরুর আগে মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া
টিকিট কেনা নিয়ে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৫ পিএম 
বিপিএল শুরুর আগে মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া
রাজধানীর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিপিএল ম্যাচের টিকিট কিনতে না পেরে টিকিট প্রত্যাশীদের মাঝে উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত দর্শকরা একপর্যায়ে লোহার বিশাল ফটক ভেঙে চেষ্টা করে ভেতরে ঢুকতে। তাদের থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেখা যায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত লোকজনের কাছে জানতে চাইলে তারা জানান, বিপিএল এর টিকিট প্রত্যাশীরা স্টেডিয়ামের ২ নম্বর গেটে ভিড় করতে থাকে। তারা টিকিটের দাবিতে স্লোগান দিতে থাকে। তখন হট্টগোল তৈরি হয়। উত্তেজিত লোকজন সড়ক অবরোধের এবং একপর্যায়ে স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করে। এ সময় তারা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের গাড়ি আটকের চেষ্টা করে বলেও জানা যায়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই গেটের বাইরে বিক্ষোভ করতে থাকে উত্তেজিত দর্শকরা। বিপিএলের প্রচারণার জন্য সাজানো ব্যানার, হোর্ডিং, ফেস্টুন ছিঁড়ে ক্ষোভ দেখাতে থাকেন তারা। একপর্যায়ে লোহার বড় গেট ধরে ঝাঁকাতে থাকেন তারা। তখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেট ভেঙে দর্শকদের ভেতরে ঢোকার উপক্রম দেখে আর চুপ থাকেনি তারা। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তার দায়িত্বে থাকা বিসিবির স্বেচ্ছাসেবীদের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় উত্তেজিত দর্শকের জটলা। তবে সেখানেই থামেনি তারা। দুর্বার রাজশাহীর টিম বাস আসতেই সেদিকে রীতিমতো হামলে পড়ে তারা। তাই মূল ফটক দিয়ে ঢুকতে পারেনি ওই বাস। বিকল্প পথে তাদের মাঠে নেওয়ার ব্যবস্থা করে বিসিবি। পরে আবারও কয়েক দফায় চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। লাঠিচার্জের বিপরীতে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায় বিক্ষুব্ধ জনতাকে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান জানায়, বিপিএল ম্যাচের টিকিট কিনতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন টিকিট বুথে সারি ধরে দাঁড়ান টিকিট প্রত্যাশীরা। একপর্যায়ে টিকিট না পেয়ে কিছু লোক উত্তেজিত হয়ে ওঠেন। তারা স্টেডিয়ামের ফটক ভাঙার চেষ্টা করেন। তাদের শান্ত করার চেষ্টা করে পুলিশ। তখন তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। তখন পুলিশ উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী আসে। 

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। 

অন্যদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, স্টেডিয়ামের দুই নম্বর ফটকে কিছু লোক টিকিটের জন্য জড়ো হয়েছিল। তখন বিসিবির লোকজন তাদের বলেন, এখান থেকে টিকিট দেওয়া হবে না। তখন টিকিটপ্রত্যাশীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। তখন দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা উঠেছে আজ (সোমবার) থেকে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। বেলা ১টা ৩০ মিনিটে ফরচুন বরিশালের মুখোমুখি হয় দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়ছে রংপুর রাইডার্স।

সময়ের আলো/আরআই
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: