মোহাম্মদপুরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার পরে এই ঘটনা ঘটে।নিহত তরুণ

2024-12-30T21:11:32+00:00
2024-12-30T21:11:32+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৯:১১ পিএম 
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার পরে এই ঘটনা ঘটে। 

নিহত তরুণ মো. সজিব (১৮) মোহাম্মদপুর টাউনহল বিহারি ক্যাম্পের বাসিন্দারা। তার বাবার নাম মো. সোহেল। দুই ভাইয়ের মধ্যে সজিব বড়। ছোট ভাই সায়েমের বয়স আট বছর।  

মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত মো. হাফিজুর রহমান সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনের ছুরিকাঘাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। 

তিনি আরও বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। একটি মারামারি ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে গিয়ে দেখা যায়, নিহত সজিবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনার বিষয়ে বিস্তারিত না বলতে পারলেও নাসিমা বলেন, ‘ছিনতাইকারীরা আমার ছেলের মোবাইল নেওয়ার জন্য আটকায়। কিন্তু মোবাইল না নিতে পেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা এক বন্ধুসহ পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে আনলে সেখানে মারা যায়।’ 

তিনি আরও বলেন, ‘আমার ছেলে অনলাইনে বাসা বাড়ি বদলের কাজ করত। কারো সঙ্গে দ্বন্দ্ব নেই। আমরা টাউনহল বিহারি ক্যাম্পে থাকি। সামান্য একটা মোবাইলের জন্য আমার ছেলেকে শেষ করে দিলো।’

সময়ের আলো/আরআই
Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: