ইসলামী বক্তা ফারুকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

আদালত প্রতিবেদক

আইন-আদালত

আলোচিত ইসলামী বক্তা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার

2024-12-30T18:02:56+00:00
2024-12-30T18:02:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
ইসলামী বক্তা ফারুকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ৪৩৯)
ইসলামী বক্তা ফারুকী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
আলোচিত ইসলামী বক্তা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৩০ ডিসেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপারকে এম আবুল কাশেম গত ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযুক্ত আসামিরা হলেন- হাদিসুর রহমান ওরফে সাগর, আব্দুল্লাহ আল তাসনিম নাহিদ, রফিকুল ইসলাম ফারদীন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, মাহমুদ ইবনে বাশার, রতন চৌধুরী ওরফে ইঞ্জিনিয়ার রিপন ওরফে রাকিবুল ইসলাম রিয়াজ। এছাড়া ফারুক, নাঈম, ইমন, হাফেজ কবির, আশফাক-ই আজমদ ও খোরশেদ আলমদের বিরুদ্ধে মামলার অভিযোগ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলেও তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়েছে। 

তবে একই ঘটনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার করা পিটিশন মামলায় সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় ইসলামী বক্তা তারেক মনোয়ারসহ বেসরকারি টিভি চ্যানেলের ৬ জন উপস্থাপককে অব্যাহতির আবেদন করা হয়েছে। 

এরা হলেন- মুফতি কাজী মো. ইব্রাহীম, কামাল উদ্দিন জাফরী, আরকানুল্লাহ হারুনী, খালেদ সাইফুল্লাহ বখশী ও মুখতার আহম্মদ।

জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। রাতেই তার লাশ উদ্ধার করে পুলিশ। ফারুকী নিহতের ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

নিহত ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’ এর উপস্থাপক ছিলেন। এছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক, সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: