ইনু-শাজাহান-পলকসহ ৬ জনকে নতুন মামলায় গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা সাত মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাজাহান খান,

2024-12-30T18:14:17+00:00
2024-12-30T18:14:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
ইনু-শাজাহান-পলকসহ ৬ জনকে নতুন মামলায় গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম   (ভিজিট : ৪৭১)
ইনু-শাজাহান-পলকসহ ৬ জনকে নতুন মামলায় গ্রেফতার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা সাত মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আসামিদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এসব মামলার মধ্যে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, জুনাইদ আহমেদ পলককে শাহবাগ থানার হত্যা মামলায়, আতিকুল ইসলামকে বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায়, শাজাহান খানকে হাতিরঝিল থানার হত্যা মামলায়, হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যা মামলায় এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সময়ের আলো/আরআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: