হত্যা মামলায় সাবেক এমপি নাসিমুল কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান নামে একজন হত্যা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও

2024-12-31T22:05:22+00:00
2024-12-31T22:05:22+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় সাবেক এমপি নাসিমুল কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ পিএম   (ভিজিট : ৫৭১)
হত্যা মামলায় সাবেক এমপি নাসিমুল কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান নামে একজন হত্যা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার  (৩১ ডিসেম্বর) বিকেলে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেফতার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত। 
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষ অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে বনানীর হেলমেট টাওয়ার থেকে নাসিমুল আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর মো. শাহজাহান হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলের দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। এসময় ভিকটিম শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হন। এরপর ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভিকটিমের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/আরআই






Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: