স্বামীসহ সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন

2025-01-02T20:29:41+00:00
2025-01-02T20:29:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
স্বামীসহ সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৮:২৯ পিএম 
স্বামীসহ সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করবে দুদক
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী এমএস প্রমোশনাল (বিজ্ঞাপনী সংস্থা) স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্থিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের অপ্রয়োজনীয় ভাস্কর্য, ম্যুরালে সরকারি অর্থ অপচয় ও তছরুপ করার অভিযোগটি কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

এছাড়া দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: