শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত

কূটনৈতিক প্রতিবেদক

অপরাধ

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালেও তাকে ফেরত দেওয়া সংক্রান্ত ঢাকার চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি।

2025-01-08T20:32:08+00:00
2025-01-08T20:37:02+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম  আপডেট: ০৮.০১.২০২৫ ৮:৩৭ পিএম
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালেও তাকে ফেরত দেওয়া সংক্রান্ত ঢাকার চিঠির কোনো জবাব দেয়নি দিল্লি। বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে শুনতে পেরেছি যে ভারত শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এটি ভারতের বিষয়। আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়ে অনেক আগেই ভারতকে  চিঠি দিয়েছি। কিন্তু তারা এখনো জবাব দেয়নি।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে গত মঙ্গলবার জানানো হয়, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।

জুলাাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ইস্যূতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় গত ৬ আগষ্ট বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার তাকে সাময়িক আশ্রয়ের অনুমতি দিয়েছে।

শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে গত ২৩ ডিসেম্বর ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে ভারত ওই কূটনৈতিক পত্রের কোনো জবাব দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত কূটনৈতিক পত্রের জবাব স্বাভাবিখ সময়ের মধ্যে না দিলে তাগিদ পত্র দেওয়া হবে।


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: