বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।তিনি

2025-01-09T01:35:04+00:00
2025-01-09T01:35:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম 
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বাড়াতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন।

এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকসহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: