রাজধানীতে ১১ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর মতিঝিল, গাবতলী, পল্লবী ও মিডফোর্ড এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার

2025-01-11T20:20:23+00:00
2025-01-11T20:20:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
অপরাধ
রাজধানীতে ১১ ছিনতাইকারী গ্রেফতার
থানা পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ৯৪৯)
রাজধানীতে ১১ ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর মতিঝিল, গাবতলী, পল্লবী ও মিডফোর্ড এলাকায় থানা পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করে পুলিশ।   

গ্রেফতাররা হলেন- মতিঝিল থেকে সিয়াম (২৩) ও মো. রনি (১৯); মিটফোর্ড এলাকা থেকে মো. সুমন (২০), মো. ওসমান গনী (২১), মো. সোহেল (২২) ও মো. আলামিন (২১); গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে মো. ইউসুফ আলী (২৪) ও মো. মনির হোসেন (২২); এবং পল্লবীর কালশী এলাকা থেকে মো. রায়হান (২১), মো. শুভ (২১) ও মো. রানা ইসলাম (২২)।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিযিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে থানা পুলিশের নিয়মিত অভিযানের মধ্য দিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রাজধানীতে ছিনতাই প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার ভোরে রাজধানীর মতিঝিল এলাকা থেকে ছিনতাই, ডাকাতিসহ চার মামলার আসামি সিয়াম (২৩) ও মো. রনি (১৯) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। মতিঝিল থানা পুলিশ জানায়, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা মতিঝিল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। গ্রেফতার সিয়ামের বিরুদ্ধে মতিঝিলসহ বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতিসহ চারটি মামলা ও অপর মো. রনির নামে মতিঝিল থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।

একই দিন শনিবার বেলা পৌণে ১২টার দিকে গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির পেছনে টেকনিক্যাল থেকে সাভারগামী রাস্তায় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতাররা হলেন মো. ইউসুফ আলী (২৪) ও মো. মনির হোসেন (২২)।

একই দিন রাতে শনিবার (১১ জানুয়ারি) গভীর রাতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. সুমন (২০), মো. ওসমান গনী (২১), মো. সোহেল (২২) ও মো. আলামিন (২১)। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে মিটফোর্ড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ছিনতাই প্রস্তুতিকালে সুমন, ওসমান, সোহেল ও আলামিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা কোতোয়ালি থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

দারুস সালাম থানা পুলিশ জানায়, অভিযানে তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দারুস সালাম থানায় দস্যুতার প্রস্তুতির মামলা করা হয়।

গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর পল্লবীর কালশী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. রায়হান (২১), মো. শুভ ও মো. রানা ইসলাম (২২)। পল্লবী থানা পুলিশ জানায়, জনৈক মো. আনোয়ার মিয়া ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন ডেলিভারিম্যান। গত ২ জানুয়ারি রাত ১০ টার দিকে তিনি তার সরবরাহকৃত পণ্য সামগ্রীর নগদ টাকা সংগ্রহ করে পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকার কালশী মোড়ে ট্যাম্পু স্ট্যান্ডে রিকশাযোগে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী তার পথ রোধ করে এবং দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা কোম্পানির নগদ ৬৫ হাজার ১০৮ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা হয়। মামলার প্রক্ষিতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জড়িত রায়হান, শুভ ও রানাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: