মোহাম্মদপুরে রবিউল হত্যায় প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার

2025-02-03T19:33:50+00:00
2025-02-03T19:33:50+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
অপরাধ
মোহাম্মদপুরে রবিউল হত্যায় প্রধান আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৩ পিএম 
মোহাম্মদপুরে রবিউল হত্যায় প্রধান আসামি গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

সোমবার র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, গত ১০ অক্টোবর ভোর ৫টায় সুজন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জন মিলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরি করতে যায়। রড নেওয়ার সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও ভুক্তভোগী রবিউলসহ অন্যান্য সিকিউরিটি গার্ডরা ধাওয়া করে সুজনকে আটক করে চোরাই রড উদ্ধার করে। তিনি জানান, ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ১০ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে রবিউল ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করাকালীন অবস্থায় সুজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রবিউলকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা হলে গ্রেফতার এড়াতে আসামি সুজন আত্মগোপনে চলে যান। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রোববার দিবাগত রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: