বাংলাদেশে আর কখনোই ‘নৌকা’ ভাসবে না: হাসনাত

সময়ের আলো অনলাইন

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করে বলেছেন, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের

2025-02-15T21:47:16+00:00
2025-02-15T21:47:16+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশে আর কখনোই ‘নৌকা’ ভাসবে না: হাসনাত
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম 
বাংলাদেশে আর কখনোই ‘নৌকা’ ভাসবে না: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করে বলেছেন, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা সিদ্ধান্ত দিয়েছে, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয়।

তিনি বলেন, আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাবও দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেয়ার প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি। আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধাচারের যে সংস্কৃতি চালু হয়েছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে সেটি অব্যাহত থাকবে।

হাসনাত জানান, ফ্যাসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের নিজেদের মধ্যে নীতিগত ভেদাভেদ থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে। কিন্তু আওয়ামী লীগ যে ধরণের ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো তৈরি করেছে রাজনৈতিক দলগুলোতে অপশাসনের যে চর্চা অব্যাহত রেখেছিল সেটিকে আমরা আর বাংলাদেশে ফেরত আনতে চাই না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই সংস্কৃতি অব্যাহত রাখে। এটি না হলে আমাদের পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে যাবে। এ সময় জুলাই চার্টার এবং জুলাই প্রোক্ল্যাম্যাশনের দ্রুত বাস্তবায়ন চেয়েছেন হাসনাত।



  বিষয়:   হাসনাত আব্দুল্লাহ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: