আসলেই কি মারা গেছেন হাফেজ তাকরিম?

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাফেজ তাকরিম নামে এক তরুণের মৃত্যুর খবর ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করছেন মারা যাওয়া

2025-02-18T20:51:27+00:00
2025-02-18T21:22:54+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
জাতীয়
আসলেই কি মারা গেছেন হাফেজ তাকরিম?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫১ পিএম  আপডেট: ১৮.০২.২০২৫ ৯:২২ পিএম
আসলেই কি মারা গেছেন হাফেজ তাকরিম?
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাফেজ তাকরিম নামে এক তরুণের মৃত্যুর খবর ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করছেন মারা যাওয়া ছেলেটি বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম।

প্রকৃত ঘটনা হলো মারা যাওয়া সেই তরুণ বিশ্বজয়ী হাফেজ তাকরিম নন। বিষয়টি সময়ের আলো অনলাইনকে নিশ্চিত করেন হাফেজ তাকরিমের ওস্তাদ মুর্তজা হাসান ফয়েজি মাসুম।

মৃত ব্যক্তির পুরো নাম মো. তাকরিম শেখ (২০)। তিনিও কোরআনের হাফেজ। দুজনের বয়স কাছাকাছি হওয়ায় এমন বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

মৃত হাফেজ মো. তাকরিম শেখের (২০) বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাগেরহাটের ফকিরহাটে নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা যান হাফেজ মো. তাকরিম শেখ।

তাকরিম শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসাশিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

আর বিশ্বজয়ী হাফেজ সালেহ মো. তাকরিম সুস্থ আছেন বলে নিশ্চিত করেন তার শিক্ষক মুর্তজা হাসান ফয়েজি মাসুম। তিনি বলেন, ‘ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ মিথ্যা। নামের কারণে এমন বিভ্রান্ত্রি বার বার ছড়াচ্ছে।’ এসব নিয়ে কথা বলতেও বিরক্তি প্রকাশ করেন বিশ্বজয়ী হাফেজ সালেহ মো. তাকরিমের ওস্তাদ।



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: