স্বৈরাচারের পুনরাবৃত্তি আর যেন না ঘটে: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে স্বৈরাচারের পুনরাবৃত্তি

2025-02-20T20:49:18+00:00
2025-02-20T20:56:37+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
স্বৈরাচারের পুনরাবৃত্তি আর যেন না ঘটে: প্রধান উপদেষ্টা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৯ পিএম  আপডেট: ২০.০২.২০২৫ ৮:৫৬ পিএম
স্বৈরাচারের পুনরাবৃত্তি আর যেন না ঘটে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে স্বৈরাচারের পুনরাবৃত্তি যেন না ঘটে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে হবে এই দেশকে, দেশের জন্য ত্যাগ কখনো বৃথা যায় না, আর যেন কোন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

স্কাউট জীবনের স্মৃতিচারণ করে ড. মোহাম্মদ ইউনূস বলেন, সপ্তম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সবসময় স্কাউটের পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামসহ অনেকে।

সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষন কেন্দ্র-২ এ এরই মধ্যে ৩৯৮টি রোভার স্কাউট দলের সদস্য, রোভার লিডার ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতি ও নাম লিপিবদ্ধ করনের মধ্য দিয়ে বুধবার কমডেকার কার্যক্রম শুরু হয়েছে। এর সমাপনী হবে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)।

এবারের কমডেকাকে আকর্ষণীয় করে রাখতে ‘সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিড়ি, নামে শিক্ষনীয়, বৈচিত্রময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।


  বিষয়:   অন্তর্বর্তী সরকার  প্রধান উপদেষ্টা  ড. মোহাম্মদ ইউনূস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: